1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

নেছারাবাদে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭২৯ বার পড়া হয়েছে

নেছারাবাদ প্রতিনিধি:পিরোজপুরের নেছারাবাদে ভুল চিকিৎসায় কলি বেগম (২১) নামের এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।নিহত কলি বেগম জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের নুর আলম শেখের স্ত্রী।এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ওই দিন রাতে নেছরাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার (৫ জুন) গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত রোববার(৪ জুন) সন্ধ্যায় ওই প্রসূতিকে উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের আব্দুর রহমান প্রাইভেট হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে ওই প্রসূতিকে সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি শেষে এনেসথেসিয়া দেওয়ার সময় তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান। এ ঘটনায় ওই রাতের ১২টার দিকে নিহতের স্বামী নুর আলম শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহারে ডাক্তার মানবিক সরকার, ডাক্তার আসাদ জামান, শেখ রিয়াজ উদ্দিন,সেবীকা-শরীফা,সানজিদা,ইয়াসমিন ও হিসাব রক্ষক উম্মে সায়মার নাম উল্লেখ করে হাসপাতালটির অন্য সকল স্টাফদের অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে এ মামলায় ক্লিনিকের ডাক্তার মানবিক, হিসাবরক্ষক সায়েমাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ(ওসি ) জানান, মৃতের স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓