1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়ার তুষখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান সম্পূর্ণ ও ৭ টি দোকান আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- মনির খলিফা (টেইলার্সের দোকান), আবু হানিফ (সুতার দোকান), সোহেল আকন (মোবাইলের দোকান), চান মিয়া খান (কাপড়ের দোকান), আলতাফ খলিফা (গার্মেন্টসের দোকান), নজরুল জমাদ্দার (চায়ের দোকান), খোকন হাওলাদার (টেইলার্সের দোকান), বাহাউদ্দিন আকন (মুদি দোকান), উত্তম কর্মকার (স্বর্ণের দোকান), সোহাগ মোল্লা (ইলেকট্রিকের দোকান), রাসেল দফাদার (ফার্মেসী), হারেচ মিয়া (হার্ডওয়্যারের দোকান), আঃ মজিদ (টেইলার্সের দোকান), আল আমিন (টেইলার্সের দোকান)। স্থানীয়রা জনান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে ৭টি দেকান সম্পূর্ণ এবং ৭দি দোকান আংশিক পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, রাত ১২টা ৫০ মিনিটের সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করে ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓