1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে ভেঙে পড়লো নির্মানাধীন বঙ্গবন্ধু মঞ্চ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৫৫১ বার পড়া হয়েছে

ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নির্মানাধীন বঙ্গবন্ধু মঞ্চ ভেঙে পড়েছে। ২৫ লাখ টাকা ব্যায়ে গত এপ্রিল মাসে এই মঞ্চটির নির্মান কাজ শুরু করেছে জেলা পরিষদ।টেন্ডার প্রক্রিয়ায় না গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান তার পছন্দের একজন ঠিকাদারকে দিয়ে কাজটি করাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঐ ঠিকাদারের নাম মো. রাজীব হোসেন। মঞ্চ ভেঙে পড়ার কারন জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহীন এন্ড ব্রাদার্স এর সত্বাধিকারী মো. রাজীব হোসেন বলেন,চারদিকে পাঁচফুট উচু প্রচীর নির্মান শেষে ভেতরে বালু ভড়াট করতে গেলে দেয়াল ছুটেযায়। তিনি আরো বলেন, মঞ্চ নির্মানের কাজটা আমি শুধু দেখাশুনা করি। মুল কাজটি জেলা পরিষদ চেয়ারম্যানের নিজের কাজ।তবে নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে এই মঞ্চটি তৈরি করা হচ্ছিলো বলে জানিয়েছেন স্থানীয় অনেকে। স্থনীয়রা জানান যথেষ্ট নিম্মমানের ইট দিয়ে বঙ্গবন্ধু মঞ্চটির নির্মান কাজ হয়েছে। ভেঙে পড়ার পরেও ১ দিনের মধ্যে আবারো ঐ ইট দিয়ে সংস্কার করা হয়েছে যা ভবিষ্যতে আবারো ভেঙে পড়ার আশংকা রয়েছে।তবে জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির জানালেন ভিন্ন কথা। তিনি গনমাধ্যমকে বলেন,নিম্মমানের কোনো নির্মান সামগ্রী এখানে ব্যবহার হয়নি। ২৮ ফুট দৈর্ঘ এবং ৪০ ফুট প্রস্থ্যের এই মঞ্চটি ৫ ফিট উচু করা হয়েছে। ভেতরে বালু ফেলার সময় টেকনিক্যাল কারনে মঞ্চের দেয়াল পরে গেছে।ঠিকাদার যদি মঞ্চের বাহিরে চারিদিকে সাপোর্ট দিতো তাহলে এটা ভেঙে পড়তোনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓