1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

স্বরূপকাঠিতে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৮৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ সাইফুল হাসান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, পুলিশ ও ট্যুরস ভলান্টিয়াররা অংশ নেয়। নেছারাবাদের ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও স্বরূপকাঠি ট্যুার অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর আহবায়ক আসাদুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা স্বরূপকাঠির পর্যটনকেন্দ্রিক বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে পর্যটন এলাকাগুলোকে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓