1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ

রাজাপুরে বঙ্গুবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় গালুয়া ইউনিয়ন একাদশকে ০-১ গোলে পরাজিত করে রাজাপুর সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (২০জুন) বিকাল সাড়ে ৪টার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠ প্রাঙ্গনে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ,উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ। যুবক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন।উল্লেখ্য গত ১০ জুন এই মাঠেই এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উপজেলার ছয় ইউনিয়ন থেকে ছয়টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলেন বলে আয়োজন কমিটি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓