1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কাউখালী উপজেলা মহিলা শ্রমিকলীগের ত্রি বার্ষিক সম্মেলনে লিপি সভাপতি ও সংঙ্গিতা সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্না বলেছেন,শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দূর্ভিক্ষ থাকে না। অপরদিকে বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। এজন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে শেখ হাসিনা সরকার বার বার দরকার। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে কাউখালী উপজেলা মহিলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন। যার কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে।এসময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসী, জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঝর্না মজুমদার, সহ-সভাপতি ঝুমুর সাহা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল রশিদ মিলটন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু,উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহমেদ,যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ অলক্ষ কর্মকার,আহবায়ক নাসির তালুকদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার প্রমুখ।সম্মেলন শেষে সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য মাকসুদা বেগম লিপিকে সভাপতি, নাহার বেগম ও শেখ মৌসুমিকে সহ সভাপতি এবং সংঙ্গিতা সমাদ্দারকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓