1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকা জিতলে সব ট্যাক্স দেবেন উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার জিতলে পৌরবাসীর সকল নাগরিকদের পৌর ট্যাক্স মওকুফ করে তাদের হয়ে নিজেই সরকারের রাজস্ব খাতে তা পরিশোধ করার ঘোষণা দিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। শুক্রবার(২৩ জুন) বিকেলে উপজেলার রিজার্ভ পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। সরকারি হিসাবে প্রতি অর্থবছরে ভাণ্ডারিয়া পৌরসভা থেকে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়। ভাণ্ডারিয়ায় আগামী ১৭ জুলাই পৌরসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। তিনি জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। শুক্রবারের অনুষ্ঠানে মিরাজুল ইসলাম ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরুসহ দলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓