1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

সম্মেলনের ৭ মাস পর পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৮২২ বার পড়া হয়েছে

সম্মেলনের ৭ মাস পর পিরোজপুর জেলা আওয়ামী লীগ ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেল।
সোমবার (১৯ জুন)কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।এতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক করে ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।এছাড়াও কমিটিতে বর্তমান পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেককে ১নং সহ-সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপিকে ১নং সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমকে(তিনি জাতীয় কমিটির সদস্য) ২নং সদস্য হিসাবে রাখা হয়েছে। উল্লেখ্য,দীর্ঘ সাত বছর পর ২০২২ সালের ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি একেএমএ আউয়ালকে সভাপতি এবং অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন।এর কিছু দিন পর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের মৃত্যুে হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓