1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ জুন)বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি লায়লা পারভীন,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু,সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনে নেতৃবৃন্দ।এ সময় বক্তারা সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓