1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

তরুণরাই আন্দোলন করে এই অবৈধ সরকারকে রুখে দেবে : মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৫৩৭ বার পড়া হয়েছে

তরুণরাই আন্দোলন করে এই অবৈধ সরকারকে রুখে দেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার বৈধ নয়, তাই এই সরকারের অধীনে কোনো ভোট হতে পারে না।শনিবার (২৪ জুন) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কারণে মানুষ আজ প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। অনিয়মের বিরুদ্ধে কথা বললে মামলার শিকার হতে হয়। এমন আর চলতে দেয়া যায় না। এই অবস্থাকে রুখে দিতে পারে এই তরুণ সমাজ। এই তরুণরাই আন্দোলন করে এই অবৈধ সরকারকে রুখে দেবে।বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। তাই তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। এই সরকার বৈধ নয়, তাই এই সরকারের অধীনে কোনো ভোট হতে পারে না। গোটা দেশের মানুষও চায়, অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এখন দফা এক, দাবিও এক- হাসিনা সরকারের পতন।অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, আজ গোটা দেশে এই আওয়ামী লীগ, অবৈধ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ১৪-১৫ বছর ধরে ভয়াবহ অত্যাচার নির্যাতন করে জনগণের ওপর চেপে বসে আছে। তারা লুট করবে, চুরি করবে, পাচার করবে বিদেশে এবং ক্ষমতাকেও পাকাপোক্ত করে রাখবে।জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓