1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

সিরাজগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত-৪ আহত ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬৬৫ বার পড়া হয়েছে

ঈদের দিন সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রাজশাহী থেকে আম বোঝাই ট্রাক ও গাইবান্ধা থেকে বোনপড়া অভিমুখী গরু বোঝাই পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে নিহত ৪ জন ও ২জন আহত হয়েছে। এবং এসময় পিক-আপ ভ্যানে থাকা ৩টি গরু মারাগেছে। বৃহস্পতিবার(২৯ জুন)হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এই মুখমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।নিহতরা হলো গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২),সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬),নাটোরের বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩০),একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান,রাজশাহী থেকে আম বোঝাই ট্রাকটি হাটিকুমরুলগমী ও গরু বোঝাই পিক-আপটি বনপাড়াগামী ছিল।হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌছিলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন মারা যায় ও ২জন আহত হয়। এসময় পিক-আপে থাকা তিনটি গরুও মারা গেছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓