1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৭২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
শনিবার(১ জুলাই)দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দুদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় জুড়ে বইছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর এবারই প্রথম তিনি নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গোপালগঞ্জ সফরে যাচ্ছেন। এই সফর উপলক্ষে গোপালগঞ্জ জুড়ে টাঙ্গানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ হয়েছে তোরণ। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধকমপ্লেক্সও।জানা গেছে,সফরের প্রথম দিন শনিবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও স্থানীয় নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরদিন রবিবার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓