1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ

মুন্সিগঞ্জে ডাক্তারের বিরুদ্ধে রোগীকে পেটানোর অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার কর্তৃক রোগীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা ইউসুফ গাজীর সাথে এমন ঘটনা ঘটেছে।ভুক্তভোগী রোগী ইউসুফ গাজী বলেন, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগের ২০৭ নম্বর কক্ষে নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মো. ইমরান খানের কাছে চিকিৎসা নিতে যান। নাকে যন্ত্র দিয়ে দেখার সময় আমি নড়াচড়া করে উঠলে হঠাৎ ডাক্তার ক্ষিপ্ত হয়ে আমাকে একের পর এক চড় থাপ্পর মারতে থাকেন।এ বিষয়ে রোগীর সাথে অপেশাদার আচরণের কথা জানতে চাইলে অভিযুক্ত ডাঃ মো. ইমরান খান বলেন, আমি চিকিৎসা দিতে গেলে রোগী চিৎকার করে ওঠে। যার ফলে একটু ধস্তাধস্তি হয়েছে।এদিকে ভুক্তভোগীর স্ত্রী রিমা বেগম জানান, এই ঘটনার পরে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে বিষয়টি জানতে চাইলে তাদের উপরও ক্ষিপ্ত হয়ে মারধর করতে যান ডাঃ মো. ইমরান খান। থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগের প্রসঙ্গে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓