1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

লোহাগাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন, ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি স্পট থেকে মোট ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে।বুধবার(৫ জুলাই) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান।অভিযানকালে চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান জানান,উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত করে এমচরহাট (জিনমহুরীপাড়া) থেকে ২০হাজার ঘনফুট ঘোড়ার চর এলাকা থেকে ৪০হাজার ঘনফুট, গৌড়স্থান(নয়াপাড়া) এলাকা থেকে ১৬ হাজার ঘনফুটসহ মোট ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓