1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতিয়ায় মাঝ নদীতে লঞ্চে ফাটল, কোস্টগার্ডের সহযোগিতায় ১৫০ যাত্রী উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬০৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় কোস্টগার্ডের একটি টহল দল লঞ্চে থাকা ১৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
বুধবার (৫ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলার মেঘনা নদীর বদনার চর সংলগ্ন মাঝের চরে জেগে উঠা ডুবো চরের সাথে ধাক্কা খেয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বেলা ১২ টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহি লঞ্চ। লঞ্চটি বদনার চর সংলগ্ন মাঝেরচর এলাকায় গেলে সেখানে নতুন করে জেগে ওঠা ডুবো চরের সাথে ধাক্কা খেয়ে লঞ্চটির তলায় ফাটল ধরে। এ সময়ে পাশে থাকা কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার চেঁচামেচি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত যাত্রীদের পাশে থাকা ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়া হয়। ফারহান লঞ্চের ম্যানেজার হাজী মোহাম্মাদ ফারুক খান দাবি করেন, লঞ্চের তেমন মারাত্মক ক্ষতি হয়নি, যাত্রীদেরও কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তারা নিরাপদে লঞ্চ থেকে নেমে গেছেন। পাশের একটি চরে লঞ্চটি মেরামত করা হচ্ছে, মেরামত শেষ হলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্য রওনা করবে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন,ডুবো চরে আটকা পড়া লঞ্চটিকে উদ্ধারে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓