1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে আওয়ামী লীগ থেকে ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮৩৪ বার পড়া হয়েছে

জামালপুরে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার১০ জুলাই) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুনের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদেন। তারা প্রত্যেকেই জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। এদের মধ্যে গোলাম রব্বানী পৌরসভার ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন এবং বাকিরা আওয়ামী লীগমনা ছিলেন। যোগদান বিষয়ে আওয়ামী লীগনেতা গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, স্বাধীনতা দাবিদার আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন ওই দলের কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্যে ছিল ভাতের এবং ভোটের অধিকার সে ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আওয়ামী লীগ থেকে ৩০জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি। তিনি যেন জাতীয়তাবাদী দলের ছায়াতলে থেকে সঠিকভাবে তার কার্যক্রম করতে পারে এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ভালোবেসে প্রায় ৩০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। তাদের তারা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓