1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

নিখোঁজের আটদিন পর রাজাপুরের দুই স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের আটদিন পরে দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার। মঙ্গলবার(১১ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঝালকাঠি-রাজাপুর) সার্কেল মো. মাসুদ রানা থানার হল রুমে উপস্থিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ৪ জুলাই উপজেলা সদরের মেডিকেল মোড এলাকা থেকে দুঃসম্পর্কের দুই চাচাত বোন স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হয়। ৫ জুলাই তাদের নিজ নিজ পরিবার পৃথক দুইটি সাধারণ ডাইরী করেন। পরে ডাইরীর আলোকে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মিরপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ১০ জুলাই একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেন। তারা ঐ এলাকায় একটি শপিংমলে চাকুরী নেয়ার চেষ্টা করেছিলেন। পরিবারের সাথে অভিমান করে দুই স্কুলছাত্রী এমনটা করেছেন বলেও পুলিশ জানায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন,দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্থান্তর করে সন্তানদের সাথে ভাল আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে পরিবারকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓