1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

ঝালকাঠিতে সড়ক সংস্কার না করায় কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৭৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিনেও সড়ক সংস্কার না করায় ঝালকাঠি পৌর শহরের একটি সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। বুধবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে শহরের টাউন মসজিদের সামনের সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব এ প্রতিবাদ জানান তারা। জানা যায়, ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সড়কের এ বেহাল দশার কারণে এলাকাবাসী পৌরসভার প্রতি ক্ষুব্দ হয়ে এ প্রতিবাদ জানান।স্হানীয়রা জানান,ঝালকাঠি পৌরসভার এই রাস্তাটি তিন বছর ধরে বেহাল দশায় পড়ে আছে। আশপাশে নতুন নতুন ভবন নির্মাণের ফলে রাস্তার যেমনি বেহাল দশা তৈরি হয়েছে, তেমনি পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশে ড্রেন না থাকায় পানি উপচে আশপাশের ঘরে উঠে যাচ্ছে। চরম দুর্বিষহ পরিস্থিতে রয়েছেন রাস্তার দুই ধারের শত শত পরিবার। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়।এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার বলেন, উপকূলীয় অঞ্চলের প্রকল্পের আওতায় এ সড়ক সংস্কার অনুমোদন হয়েছে। অচিরেই এটিসহ আরও সাতটি সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓