1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিরপুরে চাকুরী দেয়ার নামে প্রতারনায় আটক দুই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে চাকুরী দেওয়ার নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই প্রতারককে আটক করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রতারনা করা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোরাদাহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মো. ইসমাইল উদ্দিন মন্ডলের পুত্র মো. আ:রহমান মন্ডল (৪৪),একই জেলার শৈলকুপা উপজেলার কাঁচের খোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো.শামসুল বিশ্বাসের পুত্র মো. ফারুক হোসেন বিশ্বাস(৫১)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই প্রতারক উপজেলার শেখমাটিয়া ও শ্রীরামকাঠী ইউনিয়নের হাঁস-মুরগী ফ্রি চিকিৎসার জন্য চাকুরী দেওয়ার প্রলভোন দিয়ে ২৪ নারীকে নির্ধারন করেন। আর এ জন্য গত ২ দিন ওই দুই ইউনিয়ন পরিষদে তাদের পৃথক প্রশিক্ষন দিচ্ছিলেন। শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী জানান, ওই দুই প্রতারক তার ইউনিয়নের ১২ নারীকে ৩ বছরের জন্য চাকুরী দেওয়ার প্রলভোন দিয়ে তাদের কাছে গোপনে টাকা চান। দুই নারীর কাছ থেকে ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন। বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস জানান, তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের নামে প্রতারনার অভিযোগ পৃথক মামলা দায়ের হবে। থানার ওসি মো. হমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓