1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ঝালকাঠিতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)। রবিবার (১৬জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে তিনি এ মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমির হোসেন আমু (এমপি)। প্রভাষক ও সাংবা‌দিক আ‌মির হো‌সে‌ন’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার সানজিদ আরা শাওন। এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর প্রমূখ উপজেলা কৃষক লীগ সম্পাদক মোঃ মহসিন হাওলাদার প্রমুখ। সভাশেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓