1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

বেনাপোল পৌরসভায় নৌকার প্রার্থী নাসির উদ্দিন মেয়র নির্বাচিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন(মোবাইল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। ভোট গণনা শেষে রির্টানিং অফিসার আনিছুর রহমান বেসরকারি ভাবে এই ফল ঘোষণা করেন। ওই পৌরসভার সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু, ২নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডে কাজী শাহীনুল ইসলাম, ৫নং ওয়ার্ডে আজিম উদ্দীন গাজী, ৬নং ওয়ার্ডে আসাদুজ্জামান, ৭নং ওয়ার্ডে মজনুর রহমান, ৮নং ওয়ার্ডে হাসানুজ্জামান তাজিন ও ৯নং ওয়ার্ডে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে জুলেখা বেগম, ২নং ওয়ার্ডে মর্জিনা মিম, ৩নং ওয়ার্ডে কামরুন্নাহার আন্না নির্বাচিত হয়েছেন। বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓