1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

রাজশাহীতে পরকীয়ার জের যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে পরকীয়া প্রেমের জের ধরে আবু সাঈদ নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার(১৮ জুলাই) রাত ১১ টার দিকে চরমাঝার দিয়ার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আবু সাঈদের সাথে চর মাঝার দিয়ার এলাকার এক গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি তার স্বামী সাজিবুর মেনে নিতে না পেরে সাজিবুর রহমানসহ পাঁচ থেকে সাত জন মিলে ধারলো দেশিও অস্ত্র দিয়ে আবু সাইদের ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে ফেলে রেখে চলে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মসিউর রহমান জানান, নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓