1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল

কাউখালীতে শেখ হাসিনা`র কারাবন্দি দিবস উপলক্ষে অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র কারাবন্দী দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অলোচনা সভা,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(২০ জুলাই)বিকেলে ৪ টায় কাউখালী উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক উত্তম কুমার শীলের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ রুবেল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম ছোট্ট,মোঃ আরিফুর রহমান সোহাগ,মোঃ সবুর খান,মোঃ শাহ আলম,মোঃ আজাদ তালুকদার,শুভ রায়,সাজ্জাদ হোসেন,মোঃ ফাহিম হোসেন,রাহুল দাস ঝন্টু।এসময় কাউখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,মিথ্যা-বানোয়াট,হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে। এরপর দীর্ঘদিন জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কারা অভ্যন্তরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল।কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি।তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না,রাজনীতি করেন জনগণের জন্যে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত প্রতিরোধ আন্দোলন,বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং সবার দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓