1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বুকে ব্যথা নিয়ে তাহের হত্যা মামলার ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ড. মিয়া মো. মহিউদ্দিন। আগামী কয়েকদিনের মধ্যে তার ফাঁসির রায় কার্যকরের কথা রয়েছে। এই অবস্থায় শুক্রবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ড. মিয়া মো. মহিউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। কিন্তু একই বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে সম্প্রতি চূড়ান্তভাবে বরখাস্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, শুক্রবার(২১ জুলাই) সকালে হঠাৎ প্রেশার বেড়ে গেলে মিয়া মো. মহিউদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে পরে সেখান থেকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বুকে ব্যথা ছিল।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ জানান, বুকে ব্যথা নিয়ে মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর পর তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে কঠোর নিরাপত্তায় তার চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓