1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

নানা আয়োজনে স্বরূপকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫৮৮ বার পড়া হয়েছে

মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”। দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মঙ্গলবার(২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের পুকুরে এবং উপজেলা ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী ও জেলেরা নানা ধরনের প্লাকার্ড হাতে অংশ নেয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, খাদ্য কর্মকর্তা মো. তৈয়বুর রহমান, ভেটনারী সার্জন মাহবুব আলম খাঁন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓