1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মৎস্য পদক পেলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

মৎস্যক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দেওয়া হয়েছে। এর মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং প্রতিষ্ঠান ক্যটাগিতে পিরোজপুরের ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি “জাতীয় মৎস্য পদক-২০২৩” এ স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের হাতে পদক তুলে দেন। এবার নির্ধারিত ৯টি ক্ষেত্রের মধ্যে ৮টি ক্ষেত্রে স্বর্ণ, ৭টি ক্ষেত্রে রৌপ্য ও ৬টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বর্ণপদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৫০ হাজার টাকা, রৌপ্য পদকপ্রাপ্ত প্রত্যেককে ৫০ গ্রাম ওজনের একটি রুপার মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি ব্রোঞ্জের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। মৎস্য পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমাদের এবারের মৎস্য সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফিশারিজ তৈরি করা। এজন্য মাছের বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি যুক্ত করে কাজ করা হচ্ছে। মৎস্য খাতে বর্তমানে যে অনুদান, প্রণোদনা দেওয়া হচ্ছে, তা শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কেউ দেয়নি। আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓