1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ধর্ষককে আটকের দাবিতে ভুক্তভোগীর মানববন্ধন, ২৪ ঘন্টার আল্টিমেটাম

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় এক নারীকে (৩৬) দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও একমাত্র বিচার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ধর্ষিতা নারী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ধর্ষণ মামলার প্রায় ১ মাস পার হলেও এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি। এতে করে আমি ভয়ে আছি। ২৪ ঘন্টার ভিতর আসামী যদি আটক না হয় তাহলে আমি আমার এ মুখ কাউকে দেখাবো না। আমি নিজেই ফাঁসির দড়িতে ঝুলবো। মানববন্ধনে ধর্ষিতার স্বামী মো: মফিজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান শিকদার ও ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে যুবদল নেতা মো: রফিকুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের নাসিরের ভাড়াটিয়া এক গৃহবধূকে দলবেধে জোরপূর্বক ধর্ষণ করে। রবিবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় মোংলা থানায় একটি ধর্ষন মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓