1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৮১ বার পড়া হয়েছে

দেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার(৩০ জুলাই) বিকেলে ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহমুদ খান খোকন, কাজী মাসুদ ইকবাল,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু,উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ মোঃ কাইউম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার,যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন,কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন,
সারাদেশে বিএনপি-জামায়াতচক্র দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতচক্রের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে সবাইকে প্রস্তত থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓