1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকার নতুন বাসস্ট্যান্ডের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেন (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধুপতি (মানিকখালী) এলাকার আনোয়ার হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার রায়াপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓