1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরে ডাকাতি

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার লুটে নিয়েছে দস্যুরা। রোববার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. তারিকুল ইসলাম তুহিন খান নামে বাড়ির এক সদস্য আহত হয়েছে। আহত তারিকুল ঐ এলাকার মৃত মাইনুল ইসলাম নুরআলম খানের ছেলে। এ খবর পেয়ে ভোরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও আহত মো. তারিকুল ইসলাম তুহিন খান বলেন, রাত অনুমান আড়াইটার দিকে ৮/১০ জনের একটি দল একতলা ভবনের প্রথমে সামনের কেচিগেট ভেঙে তার পরে দরজার লক ভেঙে ৪ জন ভিতরে প্রবেশ করে সবাই একরুমে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। বাকিরা বাহিরে থাকে তাদের সবার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। বাঁধার সময় তারিকুলকে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় তরিকুলের কানে পরে কানের লতি কেটে যায়। প্রায় ঘণ্টাব্যাপী তান্ডভ চালিয়ে তাদের বাড়িতে থাকা নগদ চল্লিশ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র হাতিয়ে নেয়। ডাকাত দল চলে গেলে তারা ডাকচিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয় ও আহত তারিকুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাজাপুর অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, দস্যুতায় ব্যবহার করা একটি সাবল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓