1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্বরূপকাঠিতে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এরমধ্যে পুষ্পার্ঘ অর্পণ, গাছের চারা বিতরণ, সেলাই মেশিন বিতরণ, আলোচনাসভা উল্লেখযোগ্য। মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আয়োচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার। সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি-কাজী সাইফুদ্দিন তৈমুর, মীরা রানী চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ। বক্তব্য শেষে উপজেলার ৭জন নারী উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে সেখানে উপজেলা তথ্য আপা ও কিশোর কিশোরী কাবের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓