1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে বরিশালগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে আঁছড়ে পড়ে প্রাইভেটকারের যাত্রী ইকরা বিনতে হাফিজ (২৭) নামের এক ইন্টার্নি নারী চিকিৎসক নিহত হয়েছে। এ সময় প্রাইভেটকারের চালক মো. নাহিদ (৩১) গুরুতর আহত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) ভোর সোয়া ৬টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা ঢাকাস্থ বে-সরকারি একটি ফার্মের প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন্স হাসপাতালের ইন্টার্নি নারী চিকিৎসক ছিলেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বরিশালগামী একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে বুধবার ভোর সোয়া ৬টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্ট্রি গাছের সাথে আঁচড়ে পড়ে। এতে প্রাইভেটকারের যাত্রী ইকরা বিনতে হাফিজ (২৭) ও চালক মো. নাহিদ (৩১) গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা মৃমূষু অবস্থায় ইকরা ও গুরুতর আহত অবস্থায় চালক নাহিদকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরা বিনতে হাফিজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক নাহিদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓