1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

বোরহানউদ্দিনে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা ভাইস চেয়ারম্যান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নবাগত ইউএনও রায়হান উজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানালেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহম্মেদ মিয়া। বুধবার (৯ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার রায়হান উজ্জামানের হাতে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। নবাগত ইউএনওর সার্বিক মঙ্গল কামনাকরে ফুলেল শুভেচ্ছা দেন তিনি। আওয়ামীলীগের রাজনৈতিক পরিবারের সন্তান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহম্মেদ মিয়ার পিতা বোরহানউদ্দিন পৌরসভার প্রথম পৌর মেয়র ও বড়মানিকা ইউনিয়নের একটানা ৩৮ বছর চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া। আলহাজ্ব রাসেল আহমেদ মিয়ার বড় ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার। পিতার আদর্শকে ধারণ করে সফলতার সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓