1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া

কাউখালীতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সন্ধার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা শাহজাদী শাহীন চৈতি, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার, মোহাম্মদ ইউনুস প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম মিরন, কাউখালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ খান সহ আওয়ামী লীগ ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে বারুদ আর রক্তমাখা বিভীষিকাময় রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। আজ এই নারকীয় গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ নেতাকর্মী,পঙ্গুত্ববরণ করতে হয় অনেককে। বর্তমান সরকার ২০০৯ সাল থেকেই এই বিভীষিকাময় কর্মকাণ্ডের বিচারে কাজ করে যাচ্ছে। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে মামলার রায় কার্যকর করার জন্য বক্তাগণ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। আলোচনা সভার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓