1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোরেলগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্থানীয় এমপির বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল আলম মিলনবিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম, এমদাদুল হক, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তাজিনুরহমান পলাশ, অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, সাবেক চেয়ারম্যান মাহদুদ আলী, আওয়ামী লীগ নেতা রাজীব আহসান রাজু ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যাসহ আওয়ামী লীগকে নিচিহ্ন করার একটি ষড়যন্ত্র ছিল। ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা কর্মী নিহত ও শতধীক নেতা কর্মী আহত হলেও তাদের পরিকল্পণা সফল হয়নি। বর্তমানে ও বিএনপি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓