1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

তালতলীতে টিসিবির ৯০ বস্তা চালসহ ডিলার আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীর টিসিবির ৯০ বস্তা চালসহ একটি মিনিট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে নগদ ২০ হাজার টাকাসহ এক ডিলারকে আটক করা হয়। আটক হওয়া ডিলারের নাম সজিব খান (৩০) তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকা থেকে ৯০ বস্তা টিসিবির চালসহ তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার তালতলী উপজেলা থেকে ট্রাক ভর্তি চাল নিয়ে রওনা দিয়েছে। আমরা সকাল থেকে লক্ষ করে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ নব্বই বস্তা চাল, বিশ হাজার টাকা ও মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পরিচালক ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি। এবং তার বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন রয়েছে। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ইতিমধ্যে আমার ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১১৬৫ জনের চাল বিতরণ করেছে। বাকি ২০০৩ জনের এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা ২ হাজার ৭ শ (২৭০০) কেজি চাল কোথা থেকে এসেছে এটা আমার জানা নেই। এই চাল পুরাটা তালতলীর কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓