1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

পিরােজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা সহ আবদুল্লাহ জমাদ্দার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের জহিরুল ইসলাম কাজল জমাদ্দারের ছেলে। ডিবি সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৯ আগষট) রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে নতুন স্টল ভবনের নিচ তলায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ওসি আসলাম উদ্দিনের নির্দেশে এসআই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল্লাহ নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল্লাহকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓