1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী ও পৌর ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ ওরফে মসুকে (৪৫) পিটিয়ে হত্যার প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছেন ব্যবসায়ীরাসহ এলাকাবাসী বৃহস্প‌তিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বোরহানউ‌দ্দিন থানার সাম‌নে সহস্রা‌ধিক নারী পুরুষের উপ‌স্থি‌তে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।ঘন্টাব‌্যা‌পি মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন,বোরহানউ‌দ্দিন পৌ ৬ নং ওয়া‌র্ডের সা‌বেক কাউ‌ন্সিলর বিশ্ব‌জিৎ দে হারু হাং, উপ‌জেলা স্বেচ্ছা সেবক লী‌গের সভাপ‌তি মোহাম্মদ আলী হীরা, পৌর শ্রমিকলীগ সভাপ‌তি আবুল কা‌শেম রা‌ড়ি, পৌর শ্রমিকলী‌গের সাংগঠনিক সম্পাদক না‌জিম উ‌দ্দিন খোয়াজ সহ অন‌্যান‌্যরা । এ সময় বক্তরা সং‌শ্লিষ্ট প্রশাসন‌কে হু‌সিয়ারী দি‌য়ে ব‌লেন, দ্রুত মামলায় এজাহার ভুক্ত আসামী‌দের গ্রেফতার না কর‌লে সাম‌নে ক‌ঠোর কর্মসূচী দেওয়া হ‌বে। মানববন্ধন চলাকা‌লে বোরহানউ‌দ্দিন থানার ও‌সি (তদন্ত) রেজাউল ক‌রিম রা‌জিব মানববন্ধনকারী‌দের সা‌থে সহমত প্রকাশ ক‌রে অপরাধী‌দের ধ্রুত গ্রেফতারের আশ্বাস দেন । জানাযায়, নিহতব‌্যবসায়ী মোশারেফের মেঝ ছেলে শান্তর সাথে পাশ্ববর্তী ৩ নাম্বার ওয়ার্ডের বশির পাটোয়ারীর ছেলে সুমনের (২২)এর বন্ধু চাঁন মিয়া সাথে প্রায় ১ বছর পূ‌র্বে ঢাকায় ঝগড়া হয়। এক পর্যায়ে সুমনের বন্ধুরা শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনার ১ বছর প‌রে বশির পাটোয়ারীর ছেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে পেয়ে মৃত মোশার‌ফের ছে‌লে শান্ত তাকে থাপ্পর মারেন। এর রেশে গত শুক্রবার ৪ সে‌প্টেম্বর সন্ধ্যা ৮ টার দিকে সুমন, শাহিন ওরফে সখা,কামালসহ একদল বখাটে ব্যবসায়ী
মোশারফকে হাত মুখ বেঁধে অটো রিক্সায় উঠিয়ে নিয়ে যায়। সুমনসহ অজ্ঞাত ২০ জন তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা আহত
মোশারেফ হোসেন ওরফে মসুকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। আহত মসুর
চিকিৎসার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে গত রোববার ঢাকা নেয়ার পথে মসু মারা যায়। ওই ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গিয়াস নামের ১ জনকে
গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓