1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালতলীতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান, স্ত্রী’র মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকায় পারিবারিক কলহের জেরে অভিমান করে স্বামী ও স্ত্রী দু’জনই বিষপান করেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নার্গিস আক্তার (১৮) মারা গেলেও আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্বামী ইমন হাওলাদার (২২)। জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজার সংলগ্ন ছগির হোসেন হাওলাদারের পুত্র ইমন হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস আক্তার। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী ফকিরহাট বাজারে মামাবাড়িতে ইমনের মায়ের সঙ্গে বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে গত বুধবার দিবাগত গভীর রাতে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি অভিমান করে বিষপান করেন। তাৎক্ষণিক আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সন্ধায় স্ত্রী নার্গিসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী ইমন হাওলাদার আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীর মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। স্বামী ইমনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা আছেন। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓