1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

উজিরপুরে বিয়ের সাত মাসের মাথায় লাশ হয়ে ফিরতে হলো অর্পণা

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে রহস্যজনক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বান্না গ্রামের নিরঞ্জন হালদারের পুত্র সজিব হালদারের সাথে গত ৭ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামের অমল চন্দ্র বাইনের মেয়ে কলেজ পড়ুয়া অর্পণা বাইনের সাথে পরিবারের অমতে বিয়ে হয়।ঠিক তার ৭ মাস পরেই অর্পনার ঝুলন্ত লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ ।অর্পনার পরিবার ও স্থানীয়রা আরো জানান, অর্পনার শরীরের বিভিন্ন অংশে রক্তমাখা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অর্পনার মা বাবা জানান,আমার মেয়েকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা নাটক সাজিয়েছি। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।তাকে হত্যা করা হয়েছে।আমি এ হত্যার বিচার চাই। উজিরপুর মডেল থানার এস আই সজীব মন্ডল জানান, লাস উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓