1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি

উজিরপুরে বিয়ের সাত মাসের মাথায় লাশ হয়ে ফিরতে হলো অর্পণা

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে রহস্যজনক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বান্না গ্রামের নিরঞ্জন হালদারের পুত্র সজিব হালদারের সাথে গত ৭ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামের অমল চন্দ্র বাইনের মেয়ে কলেজ পড়ুয়া অর্পণা বাইনের সাথে পরিবারের অমতে বিয়ে হয়।ঠিক তার ৭ মাস পরেই অর্পনার ঝুলন্ত লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ ।অর্পনার পরিবার ও স্থানীয়রা আরো জানান, অর্পনার শরীরের বিভিন্ন অংশে রক্তমাখা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অর্পনার মা বাবা জানান,আমার মেয়েকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা নাটক সাজিয়েছি। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।তাকে হত্যা করা হয়েছে।আমি এ হত্যার বিচার চাই। উজিরপুর মডেল থানার এস আই সজীব মন্ডল জানান, লাস উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓