1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

রাজাপুরে ডায়াগনষ্টিক সেন্টারে ভুল রিপোর্ট, জ্বরের রোগীকে দিলো ডেঙ্গু পজেটিভ

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ‘মমতাজ ডায়াগনেষ্টিক সেন্টার’ নামক একটি ল্যাবরেটরী থেকে ১০ বছরের শিশুকে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে। শিশু আয়েশার বাবা মো. মামুন হোসেন বলেন, গত ২ দিন আগে মেয়েটির জ্বর হয়। চিকিৎসক ডেঙ্গু পরীক্ষা দিলে রাজাপুর হাসপাতাল গেটের সামনে মমতাজ ডায়াগনেষ্টিক সেন্টারে ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে পরীক্ষা করাই। তারা আমার ১০ বছরের শিশু আয়েশার ডেঙ্গু পজেটিভ রিপোর্ট দিয়েছে। যেহেতু আমার মেয়ের ডেঙ্গুর লক্ষণ নেই সেহেতু রিপোর্টটি আমাদের সন্দেহ হয়। পরদিন রবিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ঝালকাঠিতে গিয়ে বানী ডায়াগনেষ্টিক সেন্টার এবং সাউথ বেঙ্গল ডায়াগনেষ্টিক সেন্টার নামের দুটি পৃথক ল্যাবে পুনরায় পরীক্ষা করাই। এবার দু’জায়গা থেকেই ডেগু নেগেটিভ রিপোর্ট দেয়। এতে দেখাযায় ঝালকাঠির দুটি ল্যাবের রিপোর্ট নেগেটিভ এবং অভিযুক্ত ল্যাব রাজাপুর উপজেলার ‘মমতাজ ডায়াগনষ্টিক সেন্টার’ এর রিপোর্টটিতে পজেটিভ লিখা রয়েছে। সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘শিশু আয়শার বাবা রাজাপুরের ৩ নং গালুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মামুন হোসেন আমাকে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছে। তার কাছ থেকে আমি বিষয়টি অবগত হয়েছি। আমি এবিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে দেখবো। ভুল রিপোর্টের প্রমান পেলে ঐ ডায়াগনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনা স্বিকার করে ডায়াগনষ্টিক সেন্টারের একজন পরিচালক মো. এমদাদ হোসেন মুঠোফোনে বলেন, রিপোর্টে ভুল হয়তো হয়েছে।’ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করারও অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓