1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

কাউখালীতে নিখোঁজের ৯ দিন পর ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে মাছ ধরতে গিয়ে মিললো সৌরভ মিস্ত্রী (২২)নামের এক যুবকের মরদেহ। নিহত ওই যুবক উপজেলার নাঙ্গুলি গ্রামের শংকর মিস্ত্রীর ছেলে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সাকালে একই এলাকার হারুন অর রশিদের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই দিন সকালে একই এলাকার মতলেব হাওলাদারের ছেলে বাদল হাওলাদার ওই এলাকার হারুন অর রশিদের ধান ক্ষেতে বরশি দিয়ে মাছ ধরতে যায়।এ সময় সেখানে বরশি ফেলতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। স্থানীয়রা এসে থানা পুলিশকে অবহিত করেন।নিহতের পিতা শংকর মিস্ত্রী জানান, তার পুত্র কিছুটা মানষিকত প্রতিবন্ধী ছিলো।গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিঁখোজ হয়।সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় যুবক বাদল হাওলাদার মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখে পরিবারকে খবর দেন।তাকে জমির মাঝে যেখানে পাওয়া গেছে সেখানে তাকে পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তার মরদেহটি অর্ধ গলিত।কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুরে একই এলাকার হারুন অর রশিদের ধানক্ষেত থেকে ওই যুবকের অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করা হয়।তাই তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা সনাক্ত করা সম্ভব হয় নি। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓