1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

কাউখালীতে সওজ’র সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে দিচ্ছেন মহিউদ্দিন মহারাজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে সওজ’র খানাখন্দেভরা সড়ক স্হানীয় সংবাদকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ও এলাকাবাসীর ভোগান্তি লাঘবের জন্য জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন। উপজেলা শহরের প্রবেশের একমাত্র সড়ক বাসষ্টান্ড থেকে টেম্পুষ্টান্ড পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের প্রায় চার শত মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সড়কটির খানাখন্দেভরা চারশত মিটার সড়ক সংস্কার করে লাক্ষাদিক মানুষের ভোগান্তি অবসান করা হয়েছে।কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজকে এই সড়কের খানাখন্দের বিষয়টি অবহিত করলে তিনি নিজ অর্থায়নে রাস্তাটির খানাখন্দের অংশগুলি সংস্কার কাজ মঙ্গলবার থেকে শুরু করেছেন।আমি এর জন্য কাউখালী প্রেস ক্লাব ও এলাকাবাসী পক্ষ থেকে মহিউদ্দিন মহারাজকে ধন্যবাদ জানাই।এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। জনগণের দুর্দশার কথা ভেবে কিছু অংশের কাজ নিজ অর্থায়নে সড়কটি চলাচলের যোগ্য করার চেষ্টা করেছি।এতে করে এলাকাবাসীর ভোগান্তি থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓