1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

আমতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এক জেলেকে ২২ দিনের কারাদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ ধরার অপরাধে সোহেল (৩৮) নামে এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকার বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ করেছে।ওই সময়ের মধ্যে মাছ ধরা,পরিবহন, বিপণন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ওই নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর গুলিশাখালী এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার করছিলো জেলে সোহেল। বুধবার (১২ অক্টোবর) সকাল অনুমান ৬টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার আমতলী থানা পুলিশের সহায়তায় পায়রা (বুড়িশ্বর) নদীতে টহল দেয়ার সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরারত অবস্থায় জেলে সোহেলকে আটক করেন।পরে আটকৃত জেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার করার অপরাধে দন্ডবিধি ১৮৮ ধারায় এই জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓