1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

কাউখালীতে নৌ পুলিশ ফাঁড়ি থেকে দুই জেলের পালায়ন

  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে অবরোধ চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অভিযোগে নদী থেকে জাল সহ আটক মোঃ শাহিন শেখ (২৫) ও মোঃ কাইউম হাওলাদার (২৩) নামের দুই জেলে নৌ পুলিশের ফাঁড়ি থেকে পালালেন।শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লঞ্চ ঘাটের নৌ পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।আটক মোঃ শাহিন শেখ উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে ও মোঃ কাইউম হাওলাদার একই এলাকার মোঃ বেলায়েত হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর নৌ পুলিশের ইনচার্জ আঃ রাজ্জাকের নেতৃত্বে সকালে সুবিদপুর গ্রামের সন্ধ্যা নদীর বাদমতলা এলাকায় অভিযান চালিয়ে ইলিশ ধরার জাল সহ শাহিন শেখ ও কাইউমকে গ্রেপ্তার করে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।পরে ফাঁড়িতে তাদেরকে বসিয়ে রেখে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেন।এসময় আসামীরা সুযোগ বুজে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ আঃ রাজ্জাক বলেন, আটককৃত দুই জেলে থুথু ফেলার কথা বলে কৌশলে পালিয়ে যায়।আসামীদেকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓