1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ইউএনও রায়হান উজ্জামানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ আটক করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।শনিবার (২১ অক্টোবর) বিকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী”র উপস্থিতিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যানারে তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট অভিযান চলে।অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় ও ১ শত কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত কারেন্ট জাল বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।উদ্ধারকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।অভিযানে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓