1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা হলে কঠোর হস্তে দমন করা হবে…. ডিআইজি জামিল হাসান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান (পিপিএম ) উজিরপুরের উগ্রতারা মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কোন মহল সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু সহ দেশের ক্ষতি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।আমরা ৯১ ও ২০০১ এর অবস্থায় ফিরে যেতে চাই না। এ দেশ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার বাংলাদেশ। ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় তারাবাড়ী উগ্রতারা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শাহজাহান পিপিএম , সহকারী পুলিশ সুপার (আবাসিক পুলিশ অফিসার ডিআইজি অফিস) সোহেল পারভেজ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না।অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাব দাশ গুপ্তা।পরিদর্শন শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓