1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

আমতলীতে অটো চাপায় শিশু নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী-গাজীপুর আন্তঃযোগাযোগ সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো’র চাপায় জামিলা নামের পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়ছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে।জানা যায়, উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার পাঁচ বছরের শিশু কন্যা ওইদিন দুপুর ১২টার দিকে রাস্তা পাড় হচ্ছিল।এ সময় চাল বোঝাই ব্যাটারী চালিত অটো শিশুটিকে চাপায় দিলে রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।এ ঘটনার পরপর অটো’র চালক অটোটিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে অটোটিকে জব্দ করেছে।এ বিষয়ে এলাকাবাসী কয়েকজন বলেন, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় অটো’টি চাপা দেয়।এতে শিশুটি গুরুতর আহত হয়।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার লুনা বিনতে হক জানান,শিশুটি হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,ঘাতক গাড়ী জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓