1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বর হামলা,নারী, শিশু ও নির্বিচারে হত্যার প্রতিবাদে মুফতী আসাদুল্লাহ সাহফীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরাপাড়া মাজার ও মসজিদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি সিপাহিপাড়া চৌরাস্তা গিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে মিরাপাড়া, মালিরপাথর,বিনোদপুর, গোয়ালগুন্নি,দঃরামগোপালপুর, গোলাপবাগ মসজিদের মুসল্লী সহ সদর থানার বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।দোয়া ও মোনাজাত পরিচালনা করে মীর সাহেব রঃ এর মাজার মসজিদের সম্মানিত খতীব মুফতী মাওলানা আসাদুল্লাহ সাইফী।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মুফতী আসাদুল্লাহ সাইফী,বক্তব্য রাখেন রকিবউল্লাহ।এসময় উপস্থিত ছিলেন,দক্ষিন বিনোদপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব মুফতী তাজুল ইসলাম দৌলতপুরী, মাওলানা মাহমুদুল হাসান বিন সালেহ,মাওলানা রবিন হুসাইন, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা সালাউদ্দিন,মাওলানা আব্দুস সুবহান,মাওলানা সালাউদ্দীন আহমদ,এছাড়া আরও উপস্থিতি ছিলেন, কাউন্সিলর আবদুল জলিল মাদবর,বাবুল মেম্বার,জুলহাস মিয়া সহ বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓